নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের এমদাদ রহমান! এখন আর তিনি ছাত্রলীগ নেতা নন; হয়েছেন সাবেক! তবে তার শিরা-উপশিরায় বইছে ছাত্রলীগেরই আদর্শ। এমদাদ রহমান ছাত্রলীগের সোনালী অর্জন। ক্লিন ইমেজের কারণে রাজনীতিতে পর্যায়ক্রমে ঘটছে তাঁর পদোন্নতি। অতি নর্মভদ্র এমদাদ রহমান করোনার এই মহাবিপর্যয়কালীন সময়ে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রলীগের অতীত থেকে বর্তমান ইতিহাস ঘাটলে দেখা যায়-এমদাদ তাঁর মেধা আর মননকে কাজে লাগিয়ে হাতেগুনা ৫-৭ জন ক্লিন ইমেজের নেতাদের মধ্যে নিজেকে ধরে রেখেছেন। ছাত্রকাল থেকেই ক্লিন এ ছাত্রনেতার দল থেকে প্রাপ্ত প্রথম উপহার ছিল গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য পদটি। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০২-২০১০ সাল পর্যন্ত এ নেতা দায়িত্ব পালন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে। ২০১১-২০১৩ সাল পর্যন্ত ছিলেন একই ইউনিটের সহসভাপতি। বর্তমানে দায়িত্ব পালন করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে। ২০০১-২০০৬ এবং সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন। এসময় অনেক নেতাই ছিলেন আত্মগোপনে।
অবশ্য ছাত্রলীগ থেকে ওঠে আসা এমদাদ রহমান প্রচারে বিশ্বাসী নন; তিনি প্রচারবিমুখ একজন নেতা। করোনার এই কঠিন সময়ে এমদাদ অসহায় মানুষের জন্য বিরামহীনভাবে কাজ করছেন প্রচারবিমুখভাবে। তাঁর শুভাকাক্সিক্ষ আত্মীয়-স্বজনরা তাঁর পাশে দাঁড়িয়েছেন মানবিক কাজের সহায়ক হয়ে। এমদাদ রহমান সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের পাশে দাঁড়িয়ে করে যাচ্ছেন সহায়তা।
শনিবার গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাষ্ট্রস্থ গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও সাবেক ছাত্রনেতা সাবুল হোসেনের অর্থায়নে এমদাদ রহমানের উদ্যোগে অসহায় কর্মহীন ৩শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান বলেন, ‘এমদাদ রহমান আসলেই একজন প্রচারবিমুখ সাবেক ছাত্রলীগ নেতা। তিনি জাতির পিতার আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শীর্ষ নেতাদের পাশাপাশি ছুটছেন মানুষের জন্য। তিনি বলেন, এমদাদ রহমান সত্যিই একজন মানবিক মানুষ। ছাত্রলীগের উদ্যোগে সম্প্রতি সবজি বিতরণে সিংহভাগ টাকাই ছিল তাঁর উদ্যোগের। এছাড়া তিনি অসহায় ছাত্রলীগ নেতাদের খবর নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন।’
এ ব্যাপারে এমদাদ রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কঠিন সময় অতিবাহিত করছি। এ সময় মানুষের পাশে থেকে কাজ করা আমাদের মানবিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি-তা অব্যাহত থাকবে। তিনি বলেন বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। কারণ একটি ছোট সহযোগিতা একটি পরিবারের আহারের ব্যবস্থায় সহায়ক হবে।’