• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাহীকে বিশ্বকাপ দলে নেওয়ায় যা বললেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বাংলাদেশের বিশ্বকাপ দলে একমাত্র চমক পেসার আবু জায়েদ রাহী। যদিও দেশের হয়ে রঙিন জার্সিতে এখন পর্যন্ত অভিষেক হয়নি সিলেটের এই পেসারের। তার ঝুলিতে আছে মাত্র পাঁচটি টেস্টের অভিজ্ঞতা। ইংল্যান্ডের মাটিতে তার সুইং দেওয়ার দক্ষতা বিবেচনায় এনে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেন নির্বাচকরা।
রাহীকে বিশ্বকাপ দলে রাখাটা পছন্দ হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের। তার কাছে মনে হয়েছে রাহীকে নেওয়াতে খুব ভালো হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় রাহি ইজ অ্যা ভেরি গুড পিক। আমি মনে করি একটু সারপ্রাইজ অ্যালিমেন্ট থাকা ভালো। ‘
রাহীর ওয়ানডে অভিজ্ঞতা না থাকা নিয়ে সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘আমরা সবাই জানি যে সে ওয়ানডে খেলেনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। কন্ডিশন থাকে হেল্প করবে আমি মনে করি। তার যে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আছে এটা সাহায্য করবে তাকে। আর সবসময় দলে একটা সারপ্রাইজ অ্যালিমেন্ট থাকা ভালো।‘
তাকে নেওয়ার ভালো দিক ব্যাখ্যা দিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কিন্তু এখন সবাইকে ভালোভাবে সর্ট আউট করে ফেলে, কে কি করে। রাহি আমাদের মনে হয় সারপ্রাইজ অ্যালিমেন্ট হতে পারে। আমি আশা করব সে ভালো করবে।‘