• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালো হওয়ায় কেউই দত্তক নিতে চায়নি সানির নিশাকে

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সমাজে গায়ের রঙ যেন মেয়েদের সৌন্দর্যের মাপকাঠি। যতই নতুন প্রজন্ম বর্ণবাদ নিয়ে আওয়াজ তুলুক না কেন, সমাজের চোখে সুন্দর মানেই ফর্সা মেয়ে। আর কালো গায়ের রঙকে বলা হয় ‘ময়লা’ গায়ের রঙ। এই একই কারণের হাজারও মেয়ের পাশাপাশি ছোট্ট নিশাকেও দূরে ঠেলে দিয়েছিল এই সমাজ।
ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা24X7 এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ভারতের রাজস্থানের ২১ মাসের কন্যাশিশু নিশাকে দত্তক নিয়েছেন অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তবে তাদেরকে মা-বাবা হিসেবে পাওয়ার আগে ১১ বার রিজেকশনের লাল চিহ্ন পড়েছিল শিশুটির উপর। জানা গেছে, অ্যাডাপশন সেন্টারে নিশার গায়ের রঙের কারণে তাকে কেউ দত্তক নিতে চায়নি।
অন্যদিকে সানি ও ড্যানিয়েলের কাছে নিশার গায়ের রঙ তো দূরের ব্যাপার তার মেডিক্যাল হিস্ট্রিও গুরুত্বপূর্ণ ছিল না। তারা মেয়ের নাম রাখেন নিশা কৌর ওয়েবার। সে সময় হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেছিলেন, ‘গত দুই বছর ধরেই আমরা একটি বাচ্চা দত্তক নেয়ার কথা ভাবছিলাম। এ জন্য আমরা নিয়ম অনুযায়ী আবেদনও করেছিলাম। অবশেষে ভারত সরকারের অনুমতিক্রমে নিশাকে আমাদের মধ্যে পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘নিশাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আমি। ওর আসল নাম ছিল নিশা। এর অর্থ অন্ধকারের দেবী। নামটি আমার পছন্দ হয়েছে। সেজন্য আর পাল্টাইনি। কৌর পদবিটি পাঞ্জাবি, আমার পূর্বপুরুষের পদবি। আর ওয়েবার ওর বাবার পদবি।’