• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লাখ কম্বল প্রদান করলো ন্যাশনাল ব্যাংক

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৩
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লাখ কম্বল প্রদান করলো ন্যাশনাল ব্যাংক

শীতে সুবিধাবঞ্চিতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লাখ কম্বল প্রদান করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

শুক্রবার গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বল তুলে দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার এমপি এবং পরিচালক রিক হক সিকদার।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।