• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

উপজেলা চেয়ারম্যান নুনু’র বিরুদ্ধে আরেক মামলা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
উপজেলা চেয়ারম্যান নুনু’র বিরুদ্ধে আরেক মামলা

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া এবং পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সজিদ মিয়ার ছেলে ও নুনু মিয়ার পিএস দবির মিয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।সরকারি বরাদ্দের ‘রাস্তার উন্নয়ন ও ডিপ টিউবওয়েল (গভীর নলক‚প)’ প্রদানের প্রলোভন দেখিয়ে ৩ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগেেএ মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ‘সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে’ পৌর শহরের মুফতিরগাঁও গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে ও উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু বাদী হয়ে আদালতে দায়ের করা বিশ্বনাথ সিআর মামলা নং ৩৩৮/২০২৩ইং দায়ের করেন।

লিখিত এজাহারে মামলার বাদী রাজন আহমদ অপু উল্লেখ করেছেন, মামলার অভিযুক্তরা বাদীর কাছ থেকে তার (বাদী) নিজ গ্রামের রাস্তার উন্নয়ন করার নগদ ২ লাখ টাকা ও অসহায় দরিদ্র মানুষের বিশুদ্ধ পানীয়-জলের অভাব দূর করতে ডিপ টিউবওয়েল (গভীর নলক‚প) প্রদানের জন্য ১ লাখ ৫৩ হাজার ৫শত টাকা নেন। এছাড়া অভিযুক্ত দবির মিয়া বাদীর দোকান থেকে আরোও ২৩ হাজার ৫শত টাকার কাপড় বাকীতে নেয়। কিন্তু উন্নয়নের প্রলোভন দেখিয়ে বাদীর কাছ থেকে নগদ টাকা নিলেও পরবর্তিতে অভিযুক্তরা বাদীকে কোন প্রকারের উন্নয়ন বরাদ্ধ দেয়নি। এক পর্যায়ে অভিযুক্তরা বাদীর কাছে অঙ্গিকার করে উন্নয়ন প্রকল্প না দিতে পারলে তার (বাদীর) কাছ থেকে নেওয়া টাকা তারা (অভিযুক্তরা) তাকে ফিরিয়ে দিবে। কিন্তু আজ পর্যন্ত বাদী তার টাকা ফেরৎ পাননি, এমনকি কোন প্রকারের উন্নয়ন বরাদ্ধও পাননি। উল্টো বাদীকে অভিযুক্তরা গালিগালাজ করে প্রাণে হত্যা করার হুমকি দিয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

 

ওই মামলার ব্যাপারে কিছু জানেন না দাবী করে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে এব্যাপারে প্রদক্ষেপ গ্রহন করা হবে।

 

উল্লেখ্য, এর পূর্বে গত ২২ আগস্ট সরকারি বরাদ্দের নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও তার পিএস দবির মিয়া’সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন জামাল আহমদ নামের এক ভুক্তভোগী। মামলা নং বিশ্বনাথ সিআর ৩১৬/২০২৩ইং। এরপর ৩০ আগস্ট পৌর মেয়র মুহিবুর রহমানের উপর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক নূরুল হক। মামলা নং ১৬০/২০২৩ইং। আর ৫ সেপ্টেম্বর যুবলীগ নেতা রাজন আহমদ অপুর সাথে সাথে একই তারিখে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শ্রমিক নেতা ময়না মিয়া বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াকে অভিযুক্ত করে ‘সিলেটের সাইবার ট্রাইব্যুনাল’ আরেকটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭১/২০২৩ইং।