• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

১৭ বছরেও করণ যে অপমান ভুলতে পারেননি ঐশ্বরিয়ার

bijoy71news
প্রকাশিত জুন ১৩, ২০২১
১৭ বছরেও করণ যে অপমান ভুলতে পারেননি ঐশ্বরিয়ার

বি৭১নি ডেস্ক ::
যা-ই বলুন, কেউ ফিরিয়ে দিলে মনের মধ্যে একটা কিছু ঠিক হয়! করণ জোহরের ছবির নাম ধার করে বললে বলতে হয়, কুছ কুছ হোতা হ্যায়!
মনোস্তত্ত্ব ব্যাখ্যার ব্যাপারে বলিউডের এই আলোচিত পরিচালক-প্রযোজকের প্রসঙ্গ টেনে আনার কারণ একটাই- ঘটনা যে তার ওই ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবি কুছ কুছ হোতা হ্যায় ঘিরেই! আর যার ফিরিয়ে দেওয়া নিয়ে মনের মধ্যে তোলপাড়, তিনি আর কেউই নন, খোদ ঐশ্বরিয়া রাই বচ্চন!
ঐশ্বরিয়া নিজেই জানিয়েছেন কুছ কুছ হোতা হ্যায় ছবির টিনা চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। করণ জোহরও জনসমক্ষে ঐশ্বরিয়ার এই ফিরিয়ে দেওয়ার স্বীকার করে নিয়েছেন।
কুছ কুছ হোতা হ্যায় ছবির টিনা চরিত্রে অভিনয়ের প্রস্তাব যখন ঐশ্বরিয়ার কাছে যায় তখন তিনি সবে তিনটে ছবি শেষ করেছেন তার ফিল্ম ক্যারিয়ারে। কিন্তু তারপরও ধর্মা প্রোডাকশনসের কাছ থেকে আসা এই প্রস্তাব তার খুব একটা ভালো বলে মনে হয়নি!
ওই চরিত্র ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, আমি তখন অভিনয় জগতে জমি শক্ত করার চেষ্টা করছি। বলিউডে একেবারেই নতুন। ওই সময়ে যদি টিনার চরিত্রটা করতাম, তাহলে লোকে বলতই বলত যে দেখো, ঐশ্বর্য নিজের মডেলিংয়ের ধারাই ছবির জগতে বয়ে নিয়ে চলেছে। সেই মডেলিং জগতের মতো স্ট্রেট করা চুল, সুন্দর মেক আপ, মিনি স্কার্ট, পাউট করা, এর বাইরে আর কিছু ও পারে না। করণকে ফিরিয়ে দেওয়ার পিছনে ঠিক এই ভাবনাই কাজ করেছিল বলে জানিয়েছিলেন তিনি।
করণ জোহর কিন্তু ব্যাপারটা সহজ ভাবে নিতে পারেননি! মুখে তিনি নানা ভাবে নানা সময়ে বলেছেন বটে যে ঐশ্বরিয়া তার প্রিয় নায়িকা, কিন্তু সেই প্রিয় নায়িকার জন্য তার চিত্রনাট্যে কুছ কুছ হোতা হ্যায় মুক্তি পাওয়ার পরের ১৭ বছরে একবারও জায়গা হয়নি। তবে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে অপমান ভুলে ঠিকই ঐশ্বরিয়াকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন করণ।
আসলে সাবা তলইয়ার খান চরিত্রের জন্য করণের তন্বী, নায়কের চেয়ে বয়সে বড় এক অভিনেত্রীর প্রয়োজন ছিল। তাই এবারে নিজের প্রয়োজনেই অহঙ্কার গিলে ফের ঐশ্বরিয়ার দ্বারস্থ হয়েছিলেন করণ।