বি৭১নি ডেস্ক ::
বাংলাদেশের রান-পাহাড়ে চাপা পড়েও ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক শ্রীলংকা। পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে এখন পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ তিন উইকেটে ২৪১ রান।
টেস্ট বাঁচাতে হলে শ্রীলংকাকে লড়তে হবে প্রতি মুহূর্তে। আর এরইমধ্যে লঙ্কানরা আছে এক খেলোয়াড়কে হারানোর শঙ্কায়।
ইনজুরিতে পড়েছেন লঙ্কান ডানহাতি পেসার লাহিরু কুমারা। বাংলাদেশের ইনিংসে যিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্তকে (১৬৩) সাজঘরে ফিরিয়েছেন তিনি।
আর সেই পেসারই ছিটকে পড়তে যাচ্ছেন।
২৪ বছর বয়সী পেসার চোটের অবস্থা জানা যাবে এমআরআই প্রতিবেদনের পর। হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির কারণে তৃতীয় দিনের খেলায় মাঠে ছিলেন না তিনি।
শ্রীলংকা দলের খেলায়াড়দের ফিটসেন নিয়ে কাজ করেন এমন এক কর্মকর্তা জানান, ‘ফিজিওর অধীনে রেখে কুমারাকে ম্যাসাজ করা হচ্ছে এবং অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তৃতীয় দিন সন্ধ্যায় এমআরআই করতে পাঠানোর পর সেই প্রতিবেদনেই নির্ধারিত হবে কুমারা বাকি অংশে খেলতে পারবে কি না।’
অর্থাৎ চোট গুরুতর হল একজন খেলোয়াড় কম নিয়েই এই ম্যাচের বাকি দুই দিন খেলতে হবে দিমুথ করুনারত্নের দলকে।
এই টেস্টে ৩ স্পেশালিষ্ট পেসার নিয়ে খেলছে শ্রীলংকা। কুমারা ছিটকে পড়লে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বোলিং ইউনিটের পেস ডিপার্টমেন্ট দুর্বল হয়ে পড়বে। ২ পেসারকে দিয়েই পুরো ম্যাচ সামলাতে হবে সফরকারীদের।