• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরমাণু শক্তিচালিত রণতরী বানাচ্ছে চীন

bijoy71news
প্রকাশিত মার্চ ১৩, ২০২১
পরমাণু শক্তিচালিত রণতরী বানাচ্ছে চীন

বি৭১নি ডেস্ক ::
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের নৌশক্তিকে আরও জোরদার করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী দেশটি চতুর্থ বিমানবাহী রণতরী তৈরি করছে।
দেশটির সশস্ত্র বাহিনীর ঘনিষ্ট কিছু সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলজাজিরা।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন রণতরীটি পরমাণু শক্তিচালিত হতে পারে। চীনের জাহাজ নির্মাণ খাতে এটি হবে এক ধাপ প্রযুক্তিগত উন্নতি।
চীনে বিমানবাহী দুটি রণতরী ইতোমধ্যে সক্রিয় আছে। তৃতীয়টি এ বছরের মধ্যে উদ্বোধন করার কথা রয়েছে। তবে এগুলোর কোনোটিই পরমাণু শক্তিচালিত নয়।
আলজাজিরা জানিয়েছে, দুই বছর বিলম্বিত হওয়ার পর চতুর্থ যুদ্ধজাহাজের কাজ এ বছরের প্রথম ভাগে আবার শুরু হয়েছে।
এদিকে চীনের নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ট এক ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য সাউথ চায়না মর্নিংপোস্ট জানিয়েছে, চতুর্থ বিমানবাহী যুদ্ধজাহাজ নির্মাণের মধ্য দিয়ে দেশটির জাহাজ নির্মাতারা এ খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে মুখিয়ে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র পত্রিকাটিকে বলেছে, চতুর্থ বিমানবাহী এ রণতরী নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক শক্তি কাজে লাগানোর একটি প্রস্তাব খতিয়ে দেখছেন চীনের কর্মকর্তারা।
এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত কিনা, সূত্র তা জানায়নি। তবে তাদের দাবি, এটি হবে খুবই জোরালো ও চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি সিদ্ধান্ত। ২০১৭ সালে দেশটি প্রথম নিজের তৈরি বিমানবাহী রণতরীর যাত্রা শুরু করে।