• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

২০২১ সালে একুশে পদক – গুণীজনের নাম প্রকাশিত

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১
২০২১ সালে একুশে পদক – গুণীজনের নাম প্রকাশিত

চলচ্চিত্র, নাটক, অভিনয় ও সংগীতে অবদানের জন্য ২০২১ সালে যাঁরা একুশে পদক পাচ্ছেন, সেসব গুণীজনের নাম প্রকাশিত হয়েছে। সংস্কৃতি অঙ্গনে যাঁরা এ বছর একুশে পদক পাচ্ছেন, তাঁদের কয়েকজনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। গতকাল শুক্রবার বিকেলে এই ঘোষণা শোনার পর কী অনুভূতি হয়েছিল, জানালেন তাঁরা।
চারদিকে এত দুঃসংবাদ, এর মধ্যে এমন সংবাদ আনন্দের বার্তা নিয়ে আসে। একুশে পদকের এবারের তালিকায় কয়েকজনের নাম দেখে ভালো লাগাটা আরও বেড়ে গেল। তাঁদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান—সবকিছু আছে। আমি রাইসুল ইসলাম আসাদের কথা বলতে পারি। তিনি একজন মুক্তিযোদ্ধা, ভালো অভিনেতা, শুধু আমার ছবিতে অভিনয় করেছে বলে বলছি না। সবার বিচারে খুব ভালো একজন অভিনেতা ও সংস্কৃতিসেবী। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমার বয়স খুব কম হলেও বেশ কিছু স্মৃতি জমে আছে। অনেক বছর পেরিয়ে গেলেও আজ সেই স্মৃতিগুলো আবার আমার ঘরে ঢুকল বলে মনে হলো। ‘ঘরে ঢুকল’ এই কারণে বলছি, আমাদের ড্রইংরুমে ১৯৫২ সালে তৎকালীন কয়েকজন ছাত্রনেতা আশ্রয় নিয়েছিলেন, তাঁরা সবাই আমার বাবার ছাত্র ছিলেন। এই প্রাপ্তির খবর জানার পর থেকে আমার শিক্ষকদের কথা খুব মনে পড়ছে। তাঁর মধ্যে ভাষাসৈনিক গাজীউল হক, মুহাম্মদ সুলতান, শহীদ সাবের ও আবদুস সামাদ আজাদ। শহীদ সাবের স্যার আমাদের প্রগতির গল্প শোনাতেন।